চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় শুক্রবার বিজিসি ট্রাস্ট হাসপাতালের সামনে থেকে ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাতকে আটক করেছে চন্দনাইশ থানা পুলিশ। আটককৃত ডাকাতরা হলো: পটিয়া উপজেলার গহিরা এলাকার মহিউদ্দিন, মুহিত চৌধুরী ও ইমন। এ সময় পুলিশ তাদের কাছ থেকে ছোরা ও লোহার রড উদ্ধার করে। চন্দনাইশ থানার ইনচার্জ কেশব চক্রবর্তী ঘটনাটি নিশ্চিত করে বলেন, আটককৃতদেরকে ডাকাতি মামলায় কোর্ট হাজতে পাঠানো হয়েছে।
