দৌলতপুর (কুষ্টিয়া) সংবাদদাতা
দৌলতপুরের রিফায়েতপুর ইউনিয়নের কাঘাটি গ্রামে শনিবার সকালে ডোবার পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। সে হচ্ছে শিপন আলীর মেয়ে সিনথিয়া(৩)। এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে, ঘটনার দিন কোনো এক সময় বাড়ির পাশে খেলতে খেলতে ডোবায় পড়ে যায় সিনথিয়া। কিছুক্ষণ পরে তার পরিবারের লোকজন খোঁজাখুঁজি করতে গেলে ডোবার পানিতে তাকে ভাসতে দেখে। এরপর উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন।
