বদলগাছীতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন ও কমিটি গঠন

আপডেট : ০৬ জুলাই ২০১৯, ২২:০২

বদলগাছী (নওগাঁ) সংবাদদাতা

বদলগাছী উপজেলা শাখা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। গত শুক্রবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তন হলরুমে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বদলগাছী শাখার আহ্বায়ক বাবু অরুণ কুমার চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সম্মেলনটির উদ্বোধন করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মণ্ডল পিপি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-০৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনের সংসদ সদস্য আলহাজ ছলিম উদ্দীন তরফদার সেলিম। বিশেষ অতিথি ছিলেন, নওগাঁ জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি নির্মল কৃষ্ণ সাহা, বদলগাছী উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি বাবু দেবপ্রসাদ দেশমূখ্য। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বদলগাছী থানার অফিসার ইনচার্জ মো. জালাল উদ্দীন, তপন কুমার মণ্ডল প্রমুখ। সম্মেলনে সর্বসম্মতিক্রমে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বদলগাছী শাখার বাবু অরুণ কুমার চক্রবর্তীকে সভাপতি ও তপন কুমার মণ্ডলকে সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।