মাগুরা প্রতিনিধি
মাগুরায় কলেজছাত্র ইমন হোসেনের হত্যাকারীদের শাস্তি দাবিতে শনিবার দুপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন এলাকাবাসী।
এ সময় শহরের চৌরঙ্গী মোড়ে মানববন্ধন এবং শহরব্যাপী বিক্ষোভ মিছিল করা হয়। তারা জেলা পুলিশের কাছে ইমন হোসেন মোল্লার হত্যাকারী তার বন্ধু হুমায়ুন ও অনিককে গ্রেফতার পূর্বক শান্তির দাবি জানান।
উল্লেখ্য, গত ২ জুলাই মাগুরার মহম্মদপুর উপজেলার পাড়ুয়ারকুল গ্রামের পাগলার মোড় থেকে পুলিশ ইমনের মস্তকবিহীন লাশ উদ্ধার করে। এ ঘটনায় ইমনের বাবা ইসলাম মোল্লা বাদী হয়ে মহম্মদপুর থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
