কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জে শুক্রবার গভীর রাতে ৩০ কেজি গাঁজা ও একটি প্রাইভেট কারসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এরা হলো: মো. রুবেল ও মোহররম আলী। কিশোরগঞ্জ-ময়মনসিংহ সড়কে কিশোরগঞ্জ সদর উপজেলার কাটাবাড়িয়ায় টহল পুলিশ একটি প্রাইভেট কার দেখে চ্যালেঞ্জ এবং পরে গাড়িটিকে আটক করে। মো. রুবেল গাড়িটি চালাচ্ছিল। পরে পুলিশ গাড়ির ভেতর থেকে আটটি বড় গাঁজার প্যাকেট উদ্ধার করে।
