কেশবপুর পৌর আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি ঘোষণা

আপডেট : ০৬ জুলাই ২০১৯, ২২:০৩

কেশবপুর (যশোর) সংবাদদাতা

কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম মোড়লকে আহ্বায়ক করে পৌর আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

শনিবার সকালে আওয়ামী লীগ কেশবপুর উপজেলা শাখার সভাপতি এস এম রুহুল আমীন ও সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, আগামী ৯০ দিনের মধ্যে ওয়ার্ড কমিটি গঠন পূর্বক পৌর আওয়ামী লীগের কাউন্সিল সম্পন্ন করার লক্ষ্যে ঐ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। মনিরুজ্জামান শাহিন, শাহারিয়ার রায়হান সান্টু ও আবুল কালাম আজাদকে যুগ্ম আহ্বায়ক করে ৪১ সদস্যের এ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক এমপি, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, জেলা আওয়ামী লীগের সদস্য প্রকৌশলী হাসান আলমগীর, কাউন্সিলার আব্দুস সাত্তার, কাউন্সিলার আতিয়ার রহমান খান ও কাউন্সিলার মনিরা খাতুনকে কমিটিতে সদস্য করা হয়েছে।