বেতাগীতে অস্ত্রসহ উপজেলা চেয়ারম্যান প্রার্থী আটক

আপডেট : ১৪ মে ২০২৪, ০৪:০০

বরগুনার বেতাগীতে উপজেলা চেয়ারম্যান প্রার্থী বরগুনা জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান দোয়াত কলম মার্কার নাহিদ মাহামুদ হোসেন লিটু ও তার গাড়ীর ড্রাইভার মো: সজীবকে (৩৫) গুলিভর্তি রিভালভারসহ আটক করা হয়েছে। 

সোমবার রাত সাড়ে ৭ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বেইলিব্রীজ এলাকায় পুলিশ চেক পোস্টে সন্দেহ হলে গাড়ি তল্লাশীকালে গুলিভর্তি রিভালভারসহ তাদের আটক করা হয়। আটকের পর জিজ্ঞাসাবাদের জন্য বেতাগী থানায় নিয়ে আসা হয়েছে বলে বেতাগী থানার অফিসার ইনচার্জ বিষয়টি নিশ্চিত করেন। 

বেতাগী থানার অফিসার ইনচার্জ মো: মাহবুবুর রহমান জানান, গুলিভর্তি অবৈধ রিভালভারসহ দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। 

ইত্তেফাক/এমএএম