উদীচী কানাডার রজত জয়ন্তী উদযাপন

আপডেট : ১৪ মে ২০২৪, ১৫:০৪

বাংলা সংস্কৃতির জয় হোক, মানুষের জয় হোক, মানবতার জয় হোক বিষয়কে প্রতিপাদ্য করে উদীচী কানাডা ২৫ বছর পূর্তি উদযাপন করেছে। দুই দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন শনিবার (১১ মে) শুরু হয়ে ১২ মে শেষ হয়। 

অনুষ্ঠান উদ্বোধন করেন টরন্টোর উপ-দূতাবাসের কনসাল জেনারেল ফারুক হোসেন। শিল্পী মহীতোষ তাপসের পরিচালনায় শত বছরের গণসংগীতে অংশ নেন উদীচীর শিল্পীবৃন্দ। 

অনুষ্ঠানের প্রথম দিন ইত্তেলা আলীর নির্দেশনায় রবীন্দ্রনাথ ঠাকুরের গীতি নৃত্যনাট্য ‘মায়ার খেলা’ মঞ্চায়িত হয়।

দ্বিতীয় দিনে গণসঙ্গীত এবং মিথুন রেজার নির্দেশনায় রবীন্দ্রনাথ ঠাকুরের ‘রক্তকরবী’ নাটক পরিবেশিত হয়।

ইত্তেফাক/এএইচপি