বর্ষা মৌসুমে খাল-বিল-নদী-নালা ও হাওর-বাঁওড় পানিতে হয়ে ওঠে টইটম্বুর। তাতে সুস্বাদু দেশি প্রজাতির বিভিন্ন মাছের বিচরণ ঘটে। এ সময় বহু পরিবার মাছ শিকার করে বাড়তি উপার্জন করে। শহরবাসীও পায় দেশীয় মাছের স্বাদ। ছবিটি গতকাল মুন্সীগঞ্জের আরিয়াল বিল থেকে তোলা —সামসুল হায়দার বাদশা