চার দফা দাবিতে বরিশালে নার্সিং কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

আপডেট : ০৬ জুলাই ২০১৯, ২২:৩১

নার্সিং পেশায় স্বতন্ত্র পেশাগত ক্যাডার সার্ভিস (বিসিএস সেবা) চালুসহ চার দফা দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে নার্সিং কলেজের শিক্ষার্থীরা। গতকাল শনিবার সকাল ১০টায়  শের-ই বাংলা মেডিক্যাল কলেজ ক্যাম্পাসের নার্সিং কলেজ চত্বরে ক্লাস-পরীক্ষা ও পেশাগত দায়িত্ব বর্জন করে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। এসময় দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাস-পরীক্ষা ও পেশাগত দায়িত্ব বর্জন করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেয় তারা। বিক্ষোভ সমাবেশ চলাকালে বক্তারা বলেন, বর্তমানে নার্সিং শিক্ষার্থীদের ৬ হাজার টাকা করে ইন্টার্ন ভাতা দেওয়া হচ্ছে। যা যুগের সঙ্গে অসঙ্গতিপূর্ণ দাবি করে শিক্ষার্থীরা ইন্টার্ন ফি ২০ হাজার টাকায় উন্নীত করার দাবি জানান। একই সঙ্গে স্টাইপেন্ড ২ হাজার টাকা থেকে ৫ হাজার টাকায় উন্নীত করা, সব নার্সিং কলেজের জন্য ক্লিনিক্যাল প্রাকটিস নার্স পদ সৃষ্টি ও পূরণ করা এবং নতুন কারিকুলাম সংশোধন না করা পর্যন্ত পুরাতন কারিকুলাম বহাল রাখার দাবি জানান বিক্ষোভকারীরা।