শোক সংবাদ

আপডেট : ০৬ জুলাই ২০১৯, ২২:৩৬

রীতা দেবনাথ

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য ও দৈনিক ভোরের কাগজের সিনিয়র রিপোর্টার সেবিকা দেবনাথের মাতা রীতা দেবনাথ (৬০) পরলোকগমন করেন। গত শুক্রবার বিকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি স্বামী, এক ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। তার মরদেহ বিএসএমএমইউর হিমঘরে রাখা হয়েছে। লন্ডন প্রবাসী বড়ো মেয়ে সারথী দেবনাথ আগামীকাল সোমবার দেশে ফিরলে রাজধানীর রাজারবাগ কালীবাড়ি বড়দেশ্বরী শ্মশানে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

বেগম খালেদা হাবিব

সাবেক সংসদ সদস্য এবং শিক্ষাবিদ বেগম খালেদা হাবিব (৮৪) গত শুক্রবার সকালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তিনি তিন ছেলে রেখে গেছেন। বাদ জুমা রাজধানীর ধানমন্ডিস্থ সোবহানবাগ মসজিদে জানাজা শেষে মসজিদ সংলগ্ন পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। আগামী ১২ জুলাই তার নিজ বাসভবনে  (রোড নং ৮/এ, বাড়ি নং ৭৩ ধানমনিন্ড) দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকার জন্য তার পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। তিনি ধানমন্ডিতে কাকলি স্কুল ও মহিলা কলেজ প্রতিষ্ঠা করেন। এছাড়া তিনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন।