জমে উঠেছে ভারত-শ্রীলঙ্কা ম্যাচ। কিন্তু তারই মাঝে মাঠে এমনই এক কাণ্ড ঘটে গেল, যাতে তাজ্জব গোটা দুনিয়া। ইংল্যান্ডের হেডিংলেতে আকাশে উড়ে গেল একটি বিমান। বিমানের পেছনে উড়ছে কাশ্মীর উপাত্যকায় গণহত্যা বন্ধের আহ্বান সম্বলিত ব্যানার।
জানা গেছে, সে সময় ব্যাট করছে শ্রীলঙ্কা। আর বল হাতে মাঠ দাপাচ্ছে ভারতীয় বোলাররা। হঠাৎই ব্যানার নিয়ে মাঠের ওপর আকাশে হাজির বিমান। সেই ব্যানারে লেখা, 'কাশ্মীরের জন্য ন্যয় বিচার।' এই একটা ব্যানারেই থেমে নেই। রয়েছে আরও একটি ব্যানার, যেখানে লেখা, 'গণহত্যা বন্ধ করে কাশ্মীর মুক্ত করো ভারত।'
এই প্রথম নয়। এর আগেও পাকিস্তান এবং আফগানিস্তানের ম্যাচ চলাকালীন এমনই প্লেনে বেলুচিস্তান বিষয় নিয়ে একটি ব্যানার ওড়ানো হয়েছিল। তাতে বেলুচিস্তানের জন্য ন্যায়বিচার চাওয়ার পাশা্পাশি সেখানে পাকিস্তানি বাহিনীর দ্বারা গুম বন্ধে সহায়তা করার আহ্বান জানানো হয়।
শ্রীলঙ্কা-ভারত ম্যাচেও ফের একই ঘটনা ঘটলো। তবে পটভূমিকা আলাদা। বেলুচিস্তানের জায়গায় এলো কাশ্মীরের নাম। উল্লেখ্য, পাকিস্তান ও ভারতের নিয়ন্ত্রণে থাকা বেলুচিস্তান ও কাশ্মীর প্রদেশে নিরাপত্তা বাহিনীর হাতে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি বিশ্বব্যাপী আলোচিত।
আরও পড়ুনঃ হজের মৌসুমে সৌদিতে মার্কিন তারকার কনসার্ট, সমালোচনার ঝড়

ভারত-শ্রীলঙ্কা ম্যাচ চলাকালে মাঠের উপর বিমান থেকে কাশ্মীরে গণহত্যা বন্ধের ডাক
বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানানো হয়েছে আইসিসির পক্ষ থেকে। সেখানে বলা হয়েছে, 'আর একবার এমনতর কাণ্ড ঘটায় আমরা সত্যিই বিচলিত। বিশ্বকাপ চলাকালীন এই ধরনের ঘটনাকে আমরা কখনই ক্ষমার চোখে দেখি না।'
ইত্তেফাক/টিএস
