যশোরের বেনাপোলের সীমান্তবর্তী উপজেলা শার্শার উপজেলা নির্বাচন আগামী ২১ মে অনুষ্ঠিত হবে। চলছে নির্বাচনী প্রচার-প্রচারণা। শুক্রবার (১৭ মে) ভ্র্যাম্যমাণ আদালত এ জরিমানা করেন।
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় বেনাপোল পৌরসভা এলাকা, শার্শা, নাভারন এবং বাগআঁচড়া এলাকায় অভিযান চালিয়ে ১১ জনকে ৪৮, হাজার টাকা (আটচল্লিশ হাজার) টাকা জরিমানা করেছে শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ইয়াসমীন।
তিনি ইত্তেফাক ডিজিটালকে জানান, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে শার্শা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায় ভ্র্যাম্যমাণ আদালত। অভিযুক্ত ব্যক্তিদের আটক করে আটচল্লিশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। অভিযান অব্যাহত।
