মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, পুলিশ কনস্টেবল পদে নিয়োগে দুর্নীতি হয়ে থাকলে ব্যবস্থা নেওয়া হবে। গতকাল শনিবার দুপুরে রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজের পিএসসি কনভেনশন হলে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। পুলিশ প্রধান বলেন, কনস্টেবল নিয়োগে দুর্নীতিকারীদের বিরুদ্ধে ইতিমধ্যে আমরা কঠোর ব্যবস্থা নিয়েছি। এছাড়াও যারা দায়ি তাদের আটক করে ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়াও রাজপথে চাঁদাবাজি বন্ধে হুঁশিয়ারি দিয়েছেন আইজিপি জাবেদ পাটোয়ারী।
