ছয়দিন বিরতি শেষে আজ রবিবার বিকাল পাঁচটায় আবার বসছে জাতীয় সংসদের অধিবেশন। গত ৩০ জুন সংসদে ২০১৯-২০ অর্থবছরের বাজেট পাশের পর আজ বিকাল পাঁচটা পর্যন্ত অধিবেশন মুলতবি করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। কার্যউপদেষ্টা কমিটির সিদ্ধান্ত মোতাবেক আগামী ১১ জুলাই এই অধিবেশন শেষ হওয়ার কথা রয়েছে। তবে স্পিকার চাইলে অধিবেশনের মেয়াদ বাড়াতে বা কমাতে পারবেন।
