তেজগাঁয়ে প্রাইভেটকার ও কাভার্ডভ্যানের সংর্ঘষে একজন নিহত

আপডেট : ০৭ জুলাই ২০১৯, ০০:৩৪

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় গতকাল রাতে প্রাইভেটকার ও কাভার্ডভ্যানের সংঘর্ষে একজন নিহত ও একজন আহত হয়েছে। হতাহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। রাত সাড়ে ১১টার দিকে তেজগাঁও  শিল্পাঞ্চল এলাকার সিটি ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার পরির্দশক (তদন্ত) আমিনুল ইসলাম জানান, কাভার্ডভ্যানটি ঘটনাস্থলে দাঁড় করানো ছিল। এসময় দ্রুতগামী প্রাইভেটকারটি পেছন থেকে কাভার্ডভ্যানকে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকার চালক ও একজন আরোহী মারাত্মক আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর প্রাইভেটকার আরোহী মারা যান। চালক হাসপাতালে চিকিত্সাধীন। তার অবস্থাও আশংকাজনক।

তিনি বলেন, ধারনা করা হচ্ছে নিহত ব্যক্তি প্রাইভেটকারের মালিক। ঘটনার পরপরই কাভার্ডভ্যানটি ঘটনাস্থল ত্যাগ করে।