আওয়ামী সাংস্কৃতিক ফোরামের মাসব্যাপী অনুষ্ঠান শুরু

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৮, ০০:১২

বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরামের (আসাফো) সভাপতি  মোঃ সাঈদুর রহমান সজলের নেতৃত্বে মাসব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে ১ ডিসেম্বর বেলা ১০টায় ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্প অর্পণ, স্বাধীনতা যুদ্ধ ও বঙ্গবন্ধুর উপরে বিভিন্ন আলোচনা ও মনোজ্ঞ সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আসাফোর সহসভাপতি মোঃ ফিরোজ আলম, সাধারণ সম্পাদক মাহমুদা মুস্তাকিমা রুবীসহ সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ ছাড়া সংগঠনের সাংস্কৃতিক কর্মীরা রাজধানীসহ সারাদেশে বঙ্গবন্ধুর জীবনীর উপর কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশনের মাধ্যমে মাসব্যাপী এ কর্মসূচি অব্যাহত রাখবে। —প্রেস বিজ্ঞপ্তি