দিনাজপুরের ফুলবাড়িতে হরতালের প্রভাব নেই

আপডেট : ০৭ জুলাই ২০১৯, ১২:১৫

দিনাজপুরের ফুলবাড়িতে বাম জোটের ডাকা অর্ধদিবস হরতালের কোন প্রভাব পড়েনি। আজ রবিবার সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টির পড়ছে শহরজুড়ে।

ফুলবাড়ি-দিনাজপুর, ফুলবাড়ি-রংপুর, বগুড়া এবং ঢাকাগামী সকল প্রকার যানবাহন স্বাভাবিকভাবেই চলাচল করছে। সময়মত ফুলবাড়ি থেকে ট্রেনগুলো ছেড়ে গেছে। শহরের অফিস, ব্যাংক, বীমাসহ দোকানপাট খোলা ছিল। হরতালের সমর্থনে কাউকেই মিছিল মিটিং করতে দেখা যায়নি। শহরের গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশ মোতায়েন ছিল।

আরও পড়ুন: গাজীপুরে ট্রেনের ধাক্কায় ট্রাক খাদে, নিহত ১

থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফখরুল ইসলাম বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এখন পযন্ত কোন প্রকার অপ্রীতিকর ঘটনার  সংবাদ পাওয়া যায়নি। সবকিছু স্বাভাবিক রয়েছে।

ইত্তেফাক/এমআরএম