বিচারকদের নামের আগে ‘ডক্টর’ ‘ব্যারিস্টার’ পদবি ব্যবহারে নিষেধাজ্ঞা

আপডেট : ০৭ জুলাই ২০১৯, ১৪:৪১

নিম্ন আদালতের বিচারকদের নামের আগে ডক্টর, ব্যারিস্টার বা অন্য কোনো পদবি না লেখার বিষয়ে নিষেধাজ্ঞা জারি করেছেন হাইকোর্ট।

 

রবিবার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালত বলেন, বিচারকের নামের আগে অন্য কোনো উপাধী গ্রহণযোগ্য নয়।

আরো পড়ুন : সায়মাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় যুবক গ্রেফতার​

এ সময় আদালতে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল ইউসুফ মাহমুদ মোরশেদ। পরে তিনি বলেন, ‘ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. মো. আক্তারুজ্জামানের একটি আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন নিয়ে এসেছিলেন আকরাম উদ্দিন নামে একজন আইনজীবী। রবিবার ওই আবেদনের শুনানির সময় আদালত দেখতে পান— বিচারকের নামের আগে ডক্টর পদবি লেখা আছে। তখন আদালত স্বপ্রণোদিত হয়ে আদেশ দেন। 

 

ইত্তেফাক/ইউবি