আগামী বছরের শুরুতে কিমের সঙ্গে বৈঠক হতে পারে ---ট্রাম্প

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৮, ০০:৩৬

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, আগামী বছরের শুরুর দিকে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠক হতে পারে। সেই হিসেবে জানুয়ারি কিংবা ফেব্রুয়ারিতে বৈঠকটি হতে পারে যা হবে দুই নেতার মধ্যে দ্বিতীয় শীর্ষ বৈঠক। জি-২০ সম্মেলন থেকে ফেরার পথে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আমাদের মধ্যে সম্পর্ক খুবই ভাল। আলোচনা ভালভাবেই চলছে। এদিকে ক্রেমলিন আশা প্রকাশ করে বলেছে, আগামী জুনে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে রুশ প্রেসিডেন্ট পুতিনের বৈঠক হতে পারে। - রয়টার্স