জরুরি অবস্থা নয়, সমঝোতার পথে ফরাসি সরকার

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৮, ০০:৪৪

ফ্রান্সে জরুরি অবস্থা জারির পরিকল্পনা থেকে সরে এসেছে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁর সরকার। গতকাল রবিবার মন্ত্রিপরিষদের জরুরি বৈঠকে সভাপতির বক্তব্যে প্রেসিডেন্ট ম্যাক্রঁ প্রধানমন্ত্রীকে বিক্ষোভকারীদের সঙ্গে সমঝোতা করার নির্দেশনা দেন। আর স্বরাষ্ট্রমন্ত্রীকে পরবর্তী বিক্ষোভ মোকাবেলায় প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা করারও আহবান জানান। সরকারের এক কর্মকর্তা জানিয়েছেন, বৈঠকে জরুরি অবস্থার ব্যাপারে কোনো আলোচনা হয়নি। যদিও এর আগে কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছিলেন, বিক্ষোভ দমনে সরকার জরুরি অবস্থা জারির মতো কঠোর পদক্ষেপ নিতে পারে। গত কয়েক সপ্তাহ ধরে কর সংস্কার ইস্যুতে বিক্ষোভ চলছে। কয়েকশ’ বিক্ষোভকারী গ্রেপ্তার হয়েছে। - রয়টার্স ও আল জাজিরা