বিশ্বকাপে লিগ পর্বের খেলা শেষে রান সংগ্রাহক হিসেবে তৃতীয় স্থানে থাকলেন সাকিব আল হাসান। ৮ ইনিংসে ২টি সেঞ্চুরি ও ৫টি হাফ-সেঞ্চুরিতে ৬০৬ রান করেন তিনি। লিগ পর্ব শেষে রান সংগ্রহে শীর্ষে রয়েছেন ভারতের ওপেনার রোহিত শর্মা। তার পেছনেই রয়েছেন অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার।
পাকিস্তানের বিপক্ষে হাফসেঞ্চুরি করে গতকাল পর্যন্ত রান সংগ্রাহক হিসেবে শীর্ষেই ছিলেন সাকিব। তবে লিগ পর্বের শেষ দিনে গতকাল সেঞ্চুরি করে তাকে টপকে যান রোহিত ও ওয়ার্নার।
আরও পড়ুন : উইকেট শিকারে দ্বিতীয় মুস্তাফিজ, সেরা স্টার্ক
লিগ পর্ব শেষে রোহিত ৬৪৭ করেন। ৬৩৮ রার করে তার পরই রয়েছেন ওয়ার্নার। আর সাকিবের সংগ্রহ ৬০৬ রান। অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ ৫০৭ রান নিয়ে চার এবং ইংল্যান্ডের জো রুট ৫০৭ রান নিয়ে রয়েছেন পঞ্চম স্থানে।
ইত্তেফাক/কেআই
