বিনোদন রিপোর্ট
ঢালিউডের এখন অন্যতম ভরসার নাম শাকিব খান। শুধু অভিনয় নয়, প্রযোজনার মাধ্যমেও ঢালিউডে নিয়মিত তিনি। এরমধ্যে দুটি সিনেমা প্রযোজনা করেছেন। হাতে রয়েছে আরো ৪টি সিনেমা। সেগুলোও নির্মিত হবে একে একে। সম্প্রতি ‘বীর’ সিনেমা নিয়ে আলোচনায় রয়েছেন তিনি। আগামী ১৫ জুলাই থেকে এফডিসিতে এ ছবির শুটিং শুরু হবে। সিনেমাটি পরিচালনা করবেন নির্মাতা কাজী হায়াত্। এই সিনেমায় ভিন্ন এক রূপে দেখা যাবে শাকিবকে। নতুন চরিত্র মানেই নতুন চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ নিয়ে এগোচ্ছেন তিনি। সিনেমাটিতে নাম ভূমিকায় অভিনয় করবেন শাকিব খান। এ ছবিতে তাঁকে এক প্রতিবাদী যুবকের চরিত্রে দর্শকরা দেখতে পাবেন। তাঁর লুকেও আসবে পরিবর্তন। এখন অপেক্ষা সেই নতুন লুক দেখার।
উল্লেখ্য, গত রোজার ঈদে শাকিবের প্রযোজনায় মুক্তি পায় ‘পাসওয়ার্ড’ সিনেমাটি।
