গৃহস্থালী প্লাস্টিক সামগ্রী ও ইলেকট্রনিকস হোম অ্যাপ্লায়েন্সের বিক্রয় কেন্দ্র ‘বেস্ট বাই’ রাজধানীর তেজগাঁওয়ে একটি শোরুম চালু করেছে। সম্প্রতি আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল তেজগাঁওয়ের শহিদ তাজউদ্দীন সরণিতে শোরুমটি উদ্বোধন করেন। শোরুমে আরএফএলের গৃহস্থালী প্লাস্টিক, ইটালিয়ানো মেলামাইন, গুডলাক স্টেশনারি, দুরন্ত বাইসাইকেল, ভিশন ইলেকট্রনিকসসহ বিভিন্ন পণ্যসামগ্রী পাওয়া যাচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে আর এন পাল জানান, আরএফএল সব সময় ক্রেতাদের চাহিদার প্রতি নজর রেখে নিত্যনতুন ও সেরা মানের পণ্য প্রস্তুত করে থাকে। এসব পণ্য ভোক্তাদের দোরগোড়ায় পৌঁছে দিতে আমরা দেশের বিভিন্ন স্থানে বেস্ট বাইয়ের শোরুম চালু করছি। বেস্ট বাই-এর শোরুমে ৩ হাজার ধরনের পণ্য পাওয়া যাচ্ছে।
বেস্ট বাই-এর প্রধান পরিচালন কর্মকর্তা রাহাত জাহান শামীম, হেড অব সেলস আতিকুর রহমান, সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার মেহেদী হাসান ও অ্যাসিসট্যান্ট ব্র্যান্ড ম্যানেজার মো. ওয়াহিদুজ্জামানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন। —প্রেস বিজ্ঞপ্তি
