প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর প্রধান কার্যালয়ে প্রাইম ইন্স্যুরেন্স ও টাইসারস লন্ডনের যৌথ উদ্যোগে নির্মাণ প্রকৌশল ও জ্বালানি খাতের ঝুঁকি ব্যবস্থাপনা সংক্রান্ত একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারপারসন জাকি উল্লাহ সাহিদ ও ভাইস চেয়ারপারসন সাহিদা পারভীন তৃসা এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন। প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহম্মদী খানম এই আলোচনা সভায় স্বাগত ও সমাপনী বক্তব্য রাখেন। সভায় সারসংক্ষেপ বক্তব্য রাখেন টাইসারস লন্ডন এর ইন্টারন্যাশনাল পি অ্যান্ড সি এর পরিচালক ও নির্মাণ, প্রকৌশল এবং জ্বালানি বিভাগের প্রধান রোটিমি ওডোনিরান। এই ঝুঁকি ব্যবস্থাপনাসংক্রান্ত আলোচনা সভায় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশেষজ্ঞ হেলেভশিয়া পাওয়ার সেকশনের সিনিয়র আন্ডার রাইটার মার্ক স্টিভেন্স, স্যামসাং ফায়ার ও মেরিনের সিনিয়র আন্ডার রাইটার মারকাস আং চুল কিম, স্যামসাং সিঙ্গাপুরের ফ্যাকলটিটেভি প্রধান ফারডিনান্ড ডেলা টরে প্রমুখ বক্তব্য রাখেন। —প্রেস বিজ্ঞপ্তি
