স্পোর্টস রিপোর্টার
প্রথম ইনিংসে ৪ রানে লিড নিয়েছিলো আফগানিস্তান ‘এ’ দল। গতকাল দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে মারাত্মক ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ ‘এ’ দল। মাত্র ১৭০ রান তুলতে হারিয়েছে তারা ৯ উইকেট। ফলে দ্বিতীয় ইনিংসে আফগানিস্তানি দলটার সামনে মাত্র ১৬৬ রানের লিড দিতে পেরেছে ইমরুল কায়েসের দল।
প্রথম ইনিংসে এনামুল হক বিজয়ের সেঞ্চুরিতে বাংলাদেশ ‘এ’ দল ২৫৩ রান করে। জবাবে ২৫৭ রানে অলআউট হয় আফগানরা। সানজামুল ও কামরুল ইসলাম রাব্বি ৩টি করে উইকেট নেন।
গতকাল দ্বিতীয় ইনিংসে মাত্র ৩৮ রানে ৩ উইকেট হারিয়ে শুরু করে বাংলাদেশী দলটি। শেষের দিকে এসে আফিফ হোসেন ধ্রুব ৪১ রানের ইনিংস খেলেন। আফগানিস্তানের হয়ে কায়েস আহমেদ ৬২ রানে ৬ উইকেট নেন।
