ভাণ্ডারিয়া পৌরসভার বাজেট ঘোষণা

আপডেট : ০৭ জুলাই ২০১৯, ২১:৪৫

ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা

ভাণ্ডারিয়া পৌরসভার ২০১৯-২০ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে।

রবিবার সকালে পৌরসভা মিলনায়তনে বাজেট ঘোষণা করেন ভাণ্ডারিয়া পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল আলম। ৩৩ কোটি ১৫ লাখ ৬৪ হাজার ৬৩০ টাকার বাজের ঘোষণা করা হয়। এর মধ্যে ৩১ কোটি ৩৩ লাখ ৯৮ হাজার টাকা ব্যয় এবং ২ কোটি ১১ লাখ ৬৬ হাজার ৬৩০ টাকা উদ্বৃত্ত রেখে বাজেট ঘোষণা করা হয়। প্রস্তাবিত বাজেটে রাজস্ব খাতে আয় ৩ কোটি ৯০ লাখ ১৬ হাজার এবং ৩ কোটি ১৭ লাখ ৫৮ হাজার টাকা ব্যয় ধরা হয়েছে।

এ উপলক্ষ্যে এক সভায় পৌর প্রশাসক মো. নাজমুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌরসভার সচিব মো. আনোয়ার হোসেন, সহকারী প্রকৌশলী মো. নূরুল আলম, কাউন্সিলর মো. গোলাম সরওয়ার জোমাদ্দার প্রমুখ।