সখীপুর পৌরসভার বাজেট ঘোষণা

আপডেট : ০৭ জুলাই ২০১৯, ২১:৪৬

সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

টাঙ্গাইলের সখীপুর পৌরসভার ২০১৯-২০ অর্থবছরের ৩৪ কোটি ৬৫ লাখ ৫৪ হাজার ৫০৬ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। রবিবার পৌর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বাজেট ঘোষণা করেন মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ।

এতে ২০১৯-২০ অর্থবছরে আয় ধরা হয় ৩৪ কোটি ৬৫ লাখ ৫৪ হাজার ৫০৬ টাকা আর ব্যয় ধরা হয় ৩৪ কোটি ২৫ লাখ ৫৪ হাজার ৫০৬ টাকা এবং স্থিতি ধরা হয় ৪০ লাখ টাকা।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে অন্যদের মধ্যে প্যানেল মেয়র রফিকুল ইসলাম, সখীপুর প্রেসক্লাবের সভাপতি শাকিল অনোয়ার, সাবেক সভাপতি ইকবাল গফুরসহ কাউন্সিলর এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।