রংপুরে তিন রোহিঙ্গা নারী আটক

আপডেট : ০৭ জুলাই ২০১৯, ২১:৪৮

স্টাফ রিপোর্টার, রংপুর

রংপুরে পাসপোর্ট করতে এসে আটক হয়েছেন তিন নারী রোহিঙ্গা। রবিবার দুপুরে চট্টগ্রামের রোহিঙ্গা শিবির থেকে তারা রংপুরে এসেছিল পাসপোর্ট করতে। আটককৃত তিন নারী রোহিঙ্গা হলেন তাসমিনা বেগম (২৪), শারমিন আক্তার (২০) এবং সুমাইয়া আক্তার (২০)। পরে পাসপোট অফিসের কর্মকর্তারা তাদের রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানা পুলিশে সোপর্দ করে। রংপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-পরিচালক নূরুল হুদা জানান, রবিবার দুপুরে ওই তিন তরুণী পাসপোর্ট করতে অফিসে আসেন। কথা বলার সময় সন্দেহ হলে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের জাতীয় পরিচয়পত্র নকল বলে ধারণা করা হচ্ছে।