সাতক্ষীরায় দুই লাখ টাকার মালামাল জব্দ

আপডেট : ০৭ জুলাই ২০১৯, ২১:৪৮

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা সীমান্তে বিজিবি চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ২ লাখ ২২ হাজার ৬০০ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে। রবিবার ভোরে সাতক্ষীরার ভোমরা, তলুইগাছা, বাঁকাল চেকপোস্ট ও মাদরা সীমান্তে অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়।