কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারীতে ইসলামী ব্যাংক সংলগ্ন কলেজ মোড় থেকে ভূরুঙ্গামারী সরকারি কলেজ যাওয়ার রাস্তাটি বহুদিন থেকে দুর্দশাগ্রস্ত। দেখার কেউ নেই। সামান্য একটু বৃষ্টি হলেই হাঁটুর নিচে পানি জমে থাকে। ঐ রাস্তা দিয়ে দিনে শত শত অটো, ভ্যান, ট্রলি, ট্রাকটর চলাচল করে। বিশেষ করে জয়মনিরহাট, ক্লাব, আন্ধারীঝাড়, রায়গঞ্জ, আলেপের তেপথি, ব্যাপারীহাট, নাগেশ্বরীগামী অটো ঐ রাস্তা দিয়ে চলাচল করে। অটো চলাচলের সময় রাস্তার দুধারের কোনো কোনো বাসায় পানি ঢুকে পড়ে। এ অবস্থায়, রাস্তাটি সংস্কারসহ ড্রেনেজ ব্যবস্থা চালু করলে স্থানীয় জনসাধারণের উপকার হবে। বিষয়টির প্রতি যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
এস এম গোলাম মোস্তফা
ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম
