সিংগাইর (মানিকগঞ্জ) সংবাদদাতা
সিংগাইর সরকারি ডিগ্রি কলেজ চত্বর থেকে গাছের সাথে ফাঁসিতে ঝুলানো অবস্থায় হূদয় হোসেন (২০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। হূদয় সিংগাইর পৌর এলাকার আজিমপুর মহল্লার জাহিদ হোসেনের ছেলে এবং তার দাদা আব্দুর রাজ্জাক মোল্লা ঐ কলেজের পিয়ন। পারিবারিক সূত্রে জানা যায়, গত শনিবার রাত ১০টার দিকে হূদয় বাড়ি থেকে বের হয়। রবিবার সকালে কলেজ বাউন্ডারির ভেতরে গাছের সাথে গলায় ফাঁসিতে ঝোলানো অবস্থায় তার লাশ দেখতে পাওয়া যায়।
