নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমিরুজ্জামান (বিনয়) ব্লাড ক্যানসারে আক্রান্ত। তিনি ভারতের ভেলোর সিএমসি হাসপাতালে ভর্তি আছেন। তার বাবা নেই এবং মা ক্যানসারে আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতালের মাধ্যমে কেমো নিচ্ছেন। বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের হেমাটোলজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডা. আবদুল আজিজ জানিয়েছেন, অতি দ্রুত দেশের বাইরে নিয়ে আমিরুজ্জামানের বোনম্যারো ট্রান্সপ্লান্টেশন করতে হবে। এত প্রায় ৫০ থেকে ৬০ লাখ টাকার প্রয়োজন। তিনি দরিদ্র পরিবারের সন্তান। তার পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব নয়। সাহায্য পাঠানোর ঠিকানা: বড়ো বোন- মাহফুজা আক্তার, প্রাইম ব্যাংক, হিসাব নম্বর-২১৮৬২১৫০১৬৬৯৩, যাত্রাবাড়ী শাখা, ঢাকা, বিকাশ নম্বর-০১৯৬১৯৩০৪৫৬
