সদর উপজেলার দোগাছি ইউনিয়নের বলরামপুর গ্রামে মিলাদের খিচুড়ি খেয়ে সুখি আক্তার (১২) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় একই পরিবারের পাঁচজনসহ আরো অন্তত ২৪ জন অসুস্থ অবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন। তারা ডায়রিয়া, বমি ও জ্বরে আক্রান্ত।
সে ঐ গ্রামের সেলিম শেখের মেয়ে এবং শহীদ আহমদ রফিক উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী।
পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন জানান, গত শুক্রবার বিকালে বলরামপুর গ্রামের একজনের মৃত্যুবার্ষিকীর মিলাদ ছিল। এ উপলক্ষ্যে এলাকাবাসীকে খিচুড়ি খাওয়ায় তার স্বজনরা। আর এ খিচুড়ি খাওয়ার পর শুক্রবার রাত থেকেই অসুস্থ হতে শুরু করেন এলাকার অনেকেই। শুরুতে বিষয়টি তেমন গুরুত্ব না দিলেও রবিবার সকাল থেকে অনেকে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাদের পাবনা সদর হাসপাতালে নেওয়া হয়। তবে হাসপাতালে নেওয়ার পথে সুখি মারা যায়।
