বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচে বৃষ্টির বাগড়া  

আপডেট : ১৩ জুন ২০২৪, ২০:২৯

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। বৃহস্পতিবার (১৩ জুন) ওয়েস্ট ইন্ডিজের আর্নোস ভ্যালে গ্রাউন্ডে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় এই দু'দলের ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা। তবে বৃষ্টির বাগড়ায় নির্ধারিত সময়ে টস হয়নি। 

টসের কিছুক্ষণ আগে বৃষ্টি নামে। যার কারণে পিছিয়েছে টস। গুঁড়িগুঁড়ি বৃষ্টির কারণে কাভারে পিচ ঢেকে রাখা হয়েছে। জয় দিয়ে এবারের বিশ্বকাপ শুর করে বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে মাত্র ৪ রানে হারে টাইগাররা। তাই সুপার এইটে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখতে এই ম্যাচে বেশ গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। 

জয় পেলে সহজ হবে সুপার এইটে খেলার সমীকরণ। আর হারলেই বেশ কঠিন সমীকরণ অপেক্ষা করবে বাংলাদেশের জন্য। তাই ম্যাচে জয় ছাড়া কিছুই ভাবছে না টাইগাররা। 

ইত্তেফাক/জেডএইচ