ঈদে ৯ দিনের ছুটিতে দর্শনা রেলবন্দর

আপডেট : ১৩ জুন ২০২৪, ২০:৩০

পবিত্র ঈদুল আযহায় এবার ৯ দিনের ছুটি পাচ্ছে দর্শনা আন্তর্জাতিক রেলবন্দর। বৃহস্পতিবার (১৩ জুন) থেকে শুক্রবার (২১) জুন পর্যন্ত স্থগিত থাকবে বন্দরের কার্যক্রম। 

বৃহস্পতিবার (১৩ জুন) দর্শনা রেলওয়ে স্টেশনের ম্যানেজার মির্জা কামরুর হক এ তথ্য জানান সাংবাদিকদের। তিনি বলেন, বাংলাদেশ রেলওয়ের নির্দেশনা অনুযায়ী পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সকল সরকারি ও বেসরকারি ব্যাংক ছুটিতে থাকায় আগামী ১৩ জুন থেকে ১৯ জুন পর্যন্ত ৭দিন ভারত থেকে রেলপথে দর্শনা বন্দরে কোনো মালামাল আমদানি করা হবে না। এবং ১৩ জুন থেকে ২১ জুন পর্যন্ত ৯ দিন দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশন হয়ে চলাচলকারী ঢাকা-কলকাতা পথের মৈত্রী এক্সপ্রেস বন্ধ থাকবে। 

তবে দর্শনা চেকপোস্টের ইমিগ্রেশন ওসি আতিকুর রহমান জানান, দর্শনা স্থলবন্দরের ইমিগ্রেশন কার্যক্রম স্বাভাবিক থাকবে। এ পথে যাত্রীরা নির্বিঘ্নে যাতায়ত করতে পারবেন।

ইত্তেফাক/পিও