ফ্লোরিডায় শপিং সেন্টারে বিস্ফোরণে আহত ২২

আপডেট : ০৮ জুলাই ২০১৯, ০০:৪৮

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের প্যান্টেশন সিটির একটি শপিং সেন্টারে ভয়াবহ বিস্ফোরণে ২২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় পুলিশ এই তথ্য জানিয়েছে। তাদের হাসপাতলে চিকিত্সা দেয়া হচ্ছে। তবে এদের মধ্যে কারো অবস্থাই গুরুতর নয়। ভয়াবহ ওই বিস্ফোরণের পর পুলিশ কর্মকর্তা জেসিকা রিয়ান বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, মৃত্যুর খবর পাওয়া যায়নি। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, কাছাকাছি একটি জিম থেকে বেশ কিছু ক্ষতিগ্রস্ত যানবাহন এবং ধ্বংসস্তূপ থেকে লোকজনকে সরিয়ে নেয়া হচ্ছে। বিস্ফোরণের ঘটনা তদন্ত করছে পুলিশ।