রাজধানীর শ্যামপুরের পশ্চিম দোলাইরপাড় এলাকায় স্বর্ণের দোকানে ডাকাতির সময় দোকানের এক কর্মচারীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। নিহত কর্মচারীর নাম মনির (২৭) হোসেন। গতকাল রবিবার সন্ধ্যার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়।
শ্যামপুর থানার এসআই মাজহারুল ইসলাম বলেন, পশ্চিম দোলাইরপাড়ের যুক্তিবাদী গলির একটি স্বর্ণের দোকানের কর্মচারী ছিলেন মনির। গতকাল বিকাল সাড়ে ৫টার দিকে দোকানের মালিক গিয়ে দেখেন দোকানের শাটার বাইরে থেকে তালাবদ্ধ। পরে মালিক ভেতরে ঢুকে নিহত মনিরের লাশ দেখতে পান। এরপর তিনি ঘটনাটি থানায় জানালে পুলিশ এসে মনিরের লাশ উদ্ধার করে। এসআই মাজহার আরো বলেন, ধারণা করা হচ্ছে, দোকানের ভেতরে তাকে শ্বাসরোধে হত্যা করে স্বর্ণালংকার লুট করা হয়েছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে।
