নীলফামারীর কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেছেন নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান রশিদুল ইসলাম রশিদ। শনিবার (১৫ জুন) রাত সাড়ে ১১টার দিকে প্রেস ক্লাবের হলরুমে এ মতবিনিময় সভা হয়।
প্রেস ক্লাব সভাপতি আবু হাসান শেখ (হাসান তনা) এর সভাপতিত্বে এতে স্মার্ট কিশোরগঞ্জ গঠনে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান রশিদুল ইসলাম রশিদ ঠিকাদার।
আরও বক্তব্য দেন প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ফজল কাদির, প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি শাহজাহান সিরাজ, সাধারণ সম্পাদক শামীম হোসেন বাবু, সাংগঠনিক সম্পাদক সিএসএম তপন, যুগ্ম সাধারণ সম্পাদক খাদেমুল মোরসালিন শাকীর।
এ সময় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের অর্থ সম্পাদক মিজানুর রহমান, সদস্য মাফি মহিউদ্দিনসহ আরও অনেকে।
এর আগে নব নির্বাচিত চেয়ারম্যান স্থানীয় প্রেস ক্লাবে উপস্থিত হলে তাকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান প্রেস ক্লাবের কার্য নির্বাহী কমিটির সদস্যরা।
