প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সোমবার বিকাল ৪টায় গণভবনে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন। সম্প্রতি চীনে প্রধানমন্ত্রীর পাঁচ দিনের সরকারি সফরের অর্জন ও সফলতা তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াংয়ের আমন্ত্রণে পাঁচদিনের দ্বিপক্ষীয় সরকারি সফর শেষে গত শনিবার তিনি দেশে ফেরেন। গত ১ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সফরে যান। সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং প্রধানমন্ত্রী লি কেকিয়াংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। তিনি চীনের দালিয়ান শহরে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সম্মেলনে যোগদান এবং ‘কো-অপারেশন ইন দি প্যাসিফিক রিম’ শীর্ষক প্যানেল আলোচনায় অংশগ্রহণ করেন। চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াংয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকে বাংলাদেশ থেকে রোহিঙ্গা শরণার্থীদের নিজ দেশে ফেরত পাঠানোর বিষয়ে মিয়ানমারকে বোঝানোর বিষয়ে বেইজিং ঢাকাকে আশ্বস্ত করে।
