ঈদে ঘোরাঘুরি: সতর্কতা জরুরি

আপডেট : ১৭ জুন ২০২৪, ২৩:০০

কোরবানির আনন্দ মূলত পশু কোরবানি এবং তারপর সেই পশুর গোশত বিতরণে। আছে খাবার-দাবারের চিন্তা। এত আমেজের মাঝেও কেউ কেউ শুধু ঘোরাঘুরিতেই ব্যস্ত থাকতে চান। দিনটিকে উদযাপন করতে চান ঘুরেফিরে। বন্ধুদের বাড়িতেই যান আবার ছুটির সুবিধা নিয়ে দূর ভ্রমণেই যান ভেবে রাখতে হবে কিছু বিষয়। 

দূরে ভ্রমণ হলে
কোরবানিতে দূরভ্রমণের ক্ষেত্রে প্রথমেই যাতায়াতের মাধ্যম নিয়ে ভেবে রাখতে হবে। এ সময় খরচ একটি বিষয়। সড়কের অবস্থাও ভেবে রাখতে হবে। আবহাওয়া কেমন হবে এসব জেনে নিন। তাহলে যাত্রাপথে ভোগান্তি হবে কম। 

খরচ করুন ভেবে
কোরবানির দিন বেশি খরচ হয় যাতায়াতে। বাস পাওয়াই যায় না। রিক্সা বা সিএনজির অনেক ভাড়া। তাছাড়া পশু কোরবানির পর রাস্তাঘাটও থাকে নোংরা। তাই অনেক ভেবেচিন্তে ঘুরবেন। শহরের ভেতরেই কোথাও গেলে যাতায়াতের সমস্যার বিষয়টি মাথায় রাখবেন। 

পরিচ্ছন্নতায় জোর 
কোরবানির সময় রাস্তাঘাট থাকে নোংরা। আপনাকেও তাই পরিচ্ছন্নতায় জোর দিতে হবে। নতুন জামা যেন নোংরা না হয় খেয়াল রাখুন। সঙ্গে রাখুন হ্যান্ড স্যানিটাইজার। সবসময় হাত পরিষ্কার রাখা জরুরি। 

ছাতা থাকা জরুরি
এই আষাঢ়ে ছাতা থাকা জরুরি। হাতে ছাতা না থাকলে আপনার জন্য বৃষ্টিতে ভিজে যাওয়ার শঙ্কা থাকে। তাই ছাতা সঙ্গেই রাখুন। 

পরিবার নিয়ে বেরুলে
পরিবার নিয়ে বেরুলে কাছাকাছি কোনো স্পটে ঘুরতে যান। বেশি দূরে না যাওয়াই ভালো। ভিড়ভাট্টা, সড়কের ময়লা আর যদি হয় বৃষ্টি; অনেক কিছুই ভেস্তে যেতে পারে। 

ইত্তেফাক/এআই

এ সম্পর্কিত আরও পড়ুন