সোনারগাঁওয়ে যানবাহন থেকে চাঁদাবাজি করার সময় দুই পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার সন্ধ্যায় উপজেলার কাজী ফজলুল হক উইমেন্স বিশ্ববিদ্যালয় কলেজের সামনে থেকে র্যাব-১১ সদস্যরা তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের নাম দর্পণ পাটোয়ারী ও আফসার উদ্দীন। তাদের কাছ থেকে চাঁদাবাজির নগদ ৭ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় র্যাব-১১ এর নায়েব সুবেদার আব্দুল আজিজ বাদী হয়ে চারজনকে আসামি করে রবিবার দুপুরে সোনারগাঁও থানায় চাঁদাবাজির মামলা দায়ের করেছে।
