লক্ষ্মীপুরের রায়পুর দেবীপুর এলাকায় পানিতে ডুবে জমজ বোনের মৃত্যু হয়েছে। নিহত দুই শিশু দেবীপুর এলাকার আনোয়ার হোসেনের ৪ বছরের মেয়ে হিরা আক্তার ও মুক্তা আক্তার। তারা যমজ বোন।
মঙ্গলবার (১৮ জুন) দুপুরে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে রায়পুর থানার ওসি মো. ইয়াছিন ফারুক মজুমদার জানান, দুই শিশু পুকুরের পানিতে ডুবে নিহতের খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, মঙ্গলবার দুপুরে রায়পুর ইউনিয়নের দেবীপুর এলাকায় নিজ বাড়ির উঠানো হিরা আক্তার ও মুক্তার হোসেন দুই শিশু বোন খেলচিল। হঠাৎ সবার অগোচরে উঠান থেকে পাশের পুকুরে পানিতে ডুবে যায়। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে না পাওয়ায় পুকুরের তাদের লাশ ভেসে উঠতে দেখে স্থানীয়রা। পরে পুকুর থেকে দুই শিশু জমজ বোনের লাশ উদ্ধার করা হয়।
এ ঘটনায় নিহত শিশুর পরিবার ও এলাকায় চলছে শোকের মাতম।
