প্রথমার্ধে ব্রাজিল ২-১ গোলে এগিয়ে

আপডেট : ০৮ জুলাই ২০১৯, ০৬:৩৮

কোপা আমেরিকার ফাইনালে পেরুর বিপক্ষে ২-১ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করেছে স্বাগতিক ব্রাজিল।

১৫ মিনিটের মাথায় গ্যাব্রিয়েল হেসুসের ক্রস থেকে বল পেয়ে ডান পায়ের ছোঁয়ায় দারুণ এক গোল করেন এভারটন (১-০)। প্রথমার্ধের শেষ দিকে ৪৪ মিনিটের মাথায় ভুল করে বসে ব্রাজিল। নিজেদের বক্সের মধ্যে থিয়াগো সিলভার হাতে বল লেগে যায়। এতে পেনাল্টি পায় পেরু। পাওলো গুইরেরোর নেয়া পেনাল্টি কিক অ্যালিসন বেকার বুঝতেই পারেননি (১-১)। 

কিন্তু পেরুর সেই আনন্দ স্থায়ী হয় কিছুক্ষণ। প্রথমার্ধের অতিরিক্ত সময়ের তিন মিনিটের মাথায় পেরুর রক্ষণের ভুলেই বল পেয়ে যান আর্থার। সেটা আলতো টোকায় তিনি দিয়ে দেন বক্সের মধ্যে দৌড়ে যাওয়া গ্যাব্রিয়েল হেসুসকে। হেসুসও চোখের পলকে সেটা জড়িয়ে দেন জালে (২-১)।

ইত্তেফাক/আরকেজি