১৪১ রানের টার্গেটে ঝড়ো শুরু অস্ট্রেলিয়ার, ম্যাচে বৃষ্টির বাগড়া

আপডেট : ২১ জুন ২০২৪, ০৯:৩৪

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমে ১৪০ রান তুলেছে বাংলাদেশ। শুরুতে রান তোলার গতি দেখে চ্যালেঞ্জিং পুঁজি গড়ার আভাস দেখা গেলেও শেষ দিকে আচমকা ব্যাটিং ধসে সেটি আর হয়ে ওঠেনি। তাওহিদ হৃদয় ও শান্তর ব্যাটে ৮ উইকেট হারিয়ে ১৪০ রান তুলতে পারে টাইগাররা।

শুক্রবার (২১ জুন) স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় অস্ট্রেলিয়া। তবে খেলের শুরুতেই বৃষ্টি বাগড়া দেয়।

ছবি: সংগৃহীত

সবশেষ খবর পাওয়া পর্যন্ত, ব্যাটিংয়ে নেমে ৬ ওভার ২ বল খেলে কোনো উইকেট না হারিয়ে ৬৪ রান তুলেছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার ব্যাটিংয়েও বাগড়া পড়েছে বৃষ্টির। আপাতত বন্ধ আছে খেলা।

এর আগে, গ্রুপ পর্বের চার ম্যাচের মধ্যে তিনটি জয় পায় বাংলাদেশ। শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস ও নেপালকে হারিয়ে সেরা আটে জায়গা করে নিয়েছে টাইগাররা। একমাত্র হার দেখা দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও জয়ের দ্বারপ্রান্তে ছিল টাইগাররা। শেষ মুহূর্তে মাত্র ৪ রানের ব্যবধানে হার দেখতে হয়েছে।

আজকের ম্যাচে একাদশে এক পরিবর্তন এনেছে বাংলাদেশ। জাকের আলি অনিকের জায়গায় একাদশে এসেছেন স্পিন অলরাউন্ডার শেখ মাহেদি।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, শেখ মাহেদি, মাহমুদউল্লাহ রিয়াদ, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিব। 

অস্ট্রেলিয়া একদশ: ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, মিচেল মার্শ (অধিনায়ক), গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, টিম ডেভিড, ম্যাথু ওয়েড, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা ও জশ হ্যাজলউড।

ইত্তেফাক/এসকে