ভাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত, আহত ২

আপডেট : ২২ জুন ২০২৪, ১৮:৩৩

ফরিদপুরের ভাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় রানা মুন্সী (১৭) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। এসময় তার দুই বন্ধু গুরুতর আহত হয়েছে। 

শুক্রবার (২১ জুন) রাত ১০টার সময় ঢাকা-ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসের বগাইল টোল প্লাজার কাছে মোটরসাইকেল, অটোভ্যান ও টলির ত্রিমুখী সংঘর্ষে এ ঘটনা ঘটে। 

নিহত রানা মুন্সী ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিল। সে ভাঙ্গা পৌরসভার বাইশাখালি গ্রামের আজম মুন্সীর ছেলে। 

স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যার দিকে তিন বন্ধু মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়েছিল। পথিমধ্যে বগাইল টোল প্লাজার কাছে পৌঁছালে অটোভ্যান, মোটরসাইকেল ও টলির সংঘর্ষ হয়। এতে তিন বন্ধু সিটকে রাস্তায় পড়ে যায়। টলি, অটোভ্যান ও সড়কের ডিভাইডারে ধাক্কা খেয়ে রানা শরীর ভেঙ্গে চুরমার হয়ে যায়।   

ইত্তেফাক/ডিডি