টাঙ্গাইলের সখীপুরে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে পরিবার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ জুন) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এ সম্মেলন আয়োজিত হয়।
অনুষ্ঠানে নিরাপদ মাতৃত্ব, প্রসবোত্তর পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্যবান্ধব আদর্শ পরিবার গঠন নিয়ে আলোচনা করেন টাঙ্গাইল ও গাজীপুর জেলার ডেপুটি ডিরেক্টর (ডিডি) ফৌজিয়া আসমত, ইউএনও হোসেন পাটোয়ারী, স্বাস্থ্য কর্মকর্তা ডা. রুহুল আমিন মুকুল, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাশাহেদ হাসান সীমান্ত, কালিহাতী উপজেলার পরিবার পরিকল্পনা কর্মকর্তা মৌমিতা হক, সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা তারিকুল ইসলাম, জাকিয়া জান্নাত বিথী, মেডিকেল অফিসার রফিকুল ইসলামসহ অনেকে।
অনুষ্ঠানে সখীপুরের বিভিন্ন ইউনিয়নের ১০০ পরিবার অংশগ্রহণ করে।
