বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার কাঁঠালতলীর শতবর্ষী বাজারে হামলা ও ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন করেছে ব্যবসায়ী ও স্থানীয়রা।
গতকাল মঙ্গলবার দুপুরে স্থানীয় কাঁঠালতলী বাজারে ব্যবসায়ীদের উদ্যোগে এই মানবন্ধন কর্মসূচী পালন করা হয়। পটুয়াখালীর মির্জাগঞ্জের কাঁঠালতলী বাজারের ব্যবসায়ীদের পাশাপাশি মানববন্ধনে স্থানীয় এলাকাবাসীও অংশ নেন।
এসময় মানববন্ধনে ব্যবসায়িরা অভিযোগ করে বলেন, গত বুধবার এলাকার কিছু দুষ্কৃতকারী বাজারের খাস জমি দখলের পায়তারা করে বাজারের দোকান পাট ভাংচুর করে। এই সময় তারা ব্যক্তিগত সম্পত্তির উপর গড়ে উঠা দশটির মতো দোকানে ভাংচুর করে তা দখলেরও চেষ্টা করে। এর মধ্যে দুইজন সংখ্যালঘুর দোকানও ভাংচুর করা হয়। এই ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতংক বিরাজ করছে। তারা এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে শতবর্ষী এই বাজারকে রক্ষার দাবি জানান এই মানববন্ধন থেকে।
