প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন বিচারপতি ইমান আলী

আপডেট : ০৮ জুলাই ২০১৯, ১৭:০০

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের অনুপস্থিতিতে বিচারপতি ইমান আলী প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ সোমবার এ কথা জানানো হয়।

এতে বলা হয়, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন আগামী ১৪ থেকে ১৯ জুলাই বিদেশে অবস্থান করবেন। তাঁর বিদেশ যাত্রার তারিখ থেকে পুনরায় স্বীয় কার্যভার গ্রহণ না করা পর্যন্ত সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ ইমান আলী প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন।

আরো পড়ুন: রাঙামাটিতে পাহাড় ধসে শিশুসহ নিহত ২ 

রবিবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ সম্পর্কিত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বাসস।

ইত্তেফাক/এমআই