খালিয়াজুরীতে ওসির হস্তক্ষেপে বাল্য বিয়ে বন্ধ

আপডেট : ০৮ জুলাই ২০১৯, ১৭:৫৪

নেত্রকোনার খালিয়াজুরীতে একটি বাল্যবিয়ে বন্ধ করে দিয়েছেন স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক। রবিবার রাত ১১টার দিকে ওসি তার থানা কার্যালয়ে ওই ছেলে ও মেয়ের অভিবাবককে ডেকে এনে বিয়েটি বন্ধ করেন। 

মেয়েটি খালিয়াজুরী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। তার বয়স ১২ বছর। ছেলে খালিয়াজুরী সদরের মোল্লা মালেক সিটির সরল মিয়ার ছেলে সোহেল মিয়া। তার বয়স ১৯ বছর।  

আরও পড়ুন : জ্ঞান ফেরেনি মুন্নীর, ডাক্তার-নার্সকে জেলে পাঠানোর নির্দেশ

ওসি এটিএম মাহমুদুল হক জানান, অন্তত ১৮ বছরের পূর্বে কোন মেয়ের ও ২১ বছরের পূর্বে কোন ছেলের বিয়ে দেয়া আইনত দণ্ডনীয় অপরাধ। ৭ জুলাই রাতে এই অপ্রাপ্ত বয়স্ক ছেলে-মেয়ের মধ্যে রেজিস্ট্রেশনের মাধ্যমে বিয়ের প্রস্তুতি চলছিল। তখনই এনজিও স্বাবলম্বী উন্নয়ন সমিতির শিশু বিয়ে রোধ প্রকল্পের কর্মকর্তা-কর্মচারি ও এলাকাবাসী মিলে পুলিশে খবর দেয়। পরে ছেলে ও মেয়ের অভিভাবককে থানায় ডেকে এনে বিয়েটি বন্ধ করা হয়। 

এ সময় ওই অভিবাবকদের কাছ থেকে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত তাদের বিয়ে দেবে না মর্মে মুচলেকাও আদায় করা হয়।  

ইত্তেফাক/কেআই